ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

২২ ক্যারেটের স্বর্ণের দাম কত

অপরাধ আজকাল
October 30, 2025 8:06 am 👁️ 1,841 বার পড়া হয়েছে
Link Copied!

চার দফা কমানোর পর এবার দাম বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের স্বর্ণের দাম এক লাফে ভরিপ্রতি বেড়ে গেছে ৮ হাজার ৯০০ টাকা। এর মধ্য দিয়ে দেশের বাজারে আবারও ২ লাখ টাকা পার করেছে স্বর্ণের দাম।

বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি  (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করা হয়েছে (যা ২৯ অক্টোবর ছিল ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা, আগেরদিন ২৮ অক্টোবর ১০ হাজার ৪৭৪ টাকা কমে ২ লাখের নিচে নেমেছিল স্বর্ণের দাম)। এ ছাড়া, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা (২৯ অক্টোবর ছিল ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা), ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা (২৯ অক্টোবর ছিল ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা) ও সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৩৭ হাজার ৮৪৬ টাকা (২৯ অক্টোবর ছিল ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা) নির্ধারণ করেছে বাজুস।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।