ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ৫০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ আজকাল
March 15, 2026 11:27 am 👁️ 589 বার পড়া হয়েছে
Link Copied!

গোলাম সারওয়ার সজল :

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) বিশেষ অভিযানে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রবিবার (১৫ মার্চ ২০২৬) ভোর ৩টা ৪০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। এ সময় এসআই (নিঃ) মোঃ শাহীন মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডেল থানাধীন হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ সুরুজ মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকসহ অন্যান্য অপরাধে মোট ৯টি মামলা রয়েছে।

ডিবি (উত্তর)’র এক কর্মকর্তা বলেন, “মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।