গোলাম সারওয়ার সজল :
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) আশুলিয়া থানাধীন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজন পেশাদার ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) সদস্যরা অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য প্রস্তুতকৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে তিনটি ধারালো ছুরি ও দুটি ধারালো সুইচ গিয়ার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। 🚔
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা নং–৫৪, তারিখ ১৪ মার্চ ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

