সাভারের বিরুলিয়ার কালিয়াকৈর এলাকার যুবলীগ নেতা সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার রাতে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় । সে ১নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক । বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলামিন বিষয়টি নিশ্চিত করেন । তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতাকে কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সোহেলকে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে ।
স্থানীয়রা বলেন, আওয়ামীলীগ সরকার পতন হলেও কালিয়াকৈর এলাকায় যুবলীগ নেতা সোহেলের চাদাবাজী অব্যাহত ছিলো । এই এলাকায় মাদক ব্যবসার একক আধিপত্য চালান এই নেতা । এছাড়াও এলাকায় ছিনতাই ও ডাকাতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

