ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

সাভারে প্রতারণার শিকার একাধিক পরিবার, অভিযুক্ত সোহেলকে খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার
December 18, 2025 5:59 pm 👁️ 1,312 বার পড়া হয়েছে
Link Copied!

সাভার পৌরসভার ৫নং ওয়ার্ড ব্যাংক কলোনীর এলাকার তোফাজ্জল হোসেনের পুত্র সোহেল রহমান আশিকের (৪৩) প্রতারণার স্বীকার একাধিক পরিবার। সম্প্রতি একটি হত্যা মামলায় আদালত সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে, তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

মানিক ঘোষ নামে এক ব্যক্তি জানায় ৩/৩/২০২৪ তারিখে তিনশত টাকার স্ট্যাম্পের মাধ্যমে ১৬,৫০,০০০ টাকা সোহেল রহমান আশিক কে ধার হিসেবে দেয়। উক্ত টাকা ১ বছরের মধ্যে ফেরত দেওয়ার কথা থাকলেও সোহেল রহমান আশিক টাকা ফেরত না দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়।দ্রুুত সময়ের মধ্যে টাকা ফেরত না পেলে সোহেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে ভুক্তভোগী মানিক ঘোষ।

এছাড়াও শামছুন নাহার মন্নী নামের এক গৃহবধূ পূর্ব পরিচিত সোহেল রহমান আশিক কে  ৬০০০০০ (ছয়লাখ) টাকা ব্যবসায়ীক উদ্দেশ্য ধার হিসেবে দেয়। ২৯-০৪-২৪ তারিখে ৬ মাস মেয়াদে টাকা ধার নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। ভুক্তভোগী গৃহবধূ টাকা ফেরত পাবার আশায় সোহেলকে খুজতে বার বার  তার বাড়ীতে গিয়েও খুজে পায় নি। অবশেষে ভুক্তভোগী গৃহবধূ, সোহেল রহমান আশিকের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী পাওনাদাররা জানায়  এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশি বৈঠক করেও কোনো সুরাহা হয়নি।  সোহেলের মুঠোফোনে কল করে বার বার যোগাযোগের চেষ্টা করলে তাকে  পাওয়া যায় নি। এমনকি তার বাড়িতে গিয়েও খোজ মেলেনি সোহেলের।  আমরা   সোহেল কে খুজে পেলে হাত পা ভেঙ্গে পুলিশে ধরিয়ে দিবো বলে  হুমকি দেয় ভুক্তভোগীরা।

বিস্তারিত জানতে সোহেল রহমান আশিকের খোজে তার বাসায় গিয়ে তাকে পাওয়া যায় নাই,তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে  জানা যায়, সোহেল খুব ভালো মানুষ, ব্যবসা বিশাল অংকের টাকা ক্ষতি হওয়ার কারণে তার পরিবার এখন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত।।বিভিন্ন মানুষ প্রতিদিন বাসায় এসে সোহেলের খোজ করে, পাওনা টাকা দাবী করে। সোহেলসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।সোহেল এর মা হামিদা বেগম জানায়, রাজনৈতিক ও জুট ব্যবসা কে কেন্দ্র করে আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে প্রতিপক্ষ, সেই মামলায় অন্যায় ভাবে আমার ছেলেকে সাজা দিয়েছে আদালত।  একদিকে  প্রাণনাশের হুমকি আরেক দিকে কয়েকদিন পর পর থানা পুলিশ বাসায় এসে সোহেলের  খোজ করে , আমরা খুব অনিরাপদ পরিস্থিতিতে বসবাস করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।