ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় পার্কিং করা পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সাইফুল ইসলাম শাওন:
November 14, 2025 7:28 am 👁️ 1,248 বার পড়া হয়েছে
Link Copied!

সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম।

এরআগে ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেল যোগে ২জন লোক এসে পিকআপে পেট্রোল মেরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে ফোন করে আগুনের বিষয়টি জানান।

জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে মূল আগুন স্থানীয়রা আগেই নিয়ন্ত্রণে নিয়ে ছিল।এতে পিকআপটির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।