ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

সাভারে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, বৃদ্ধের থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
November 11, 2025 2:18 pm 👁️ 634 বার পড়া হয়েছে
Link Copied!

পৈতৃক সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ মারফত আলী (৮০)।তিনি বিরুলিয়া বাগ্নীবাড়ি এলাকার মৃত রজব আলীর ছেলে।

অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার কাবিল উদ্দিন (৫০), পিতা মৃত চাঁন মিয়া, মোঃ বরকত আলী (৪০), মোঃ অলি উল্লা (৩৫), জমত উল্লা (৩৩), পিতা মৃত সায়েদ আলী এবং আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ভূমিদস্যু ও খারাপ প্রকৃতির লোক। তারা তার পৈতৃক সম্পত্তি (খতিয়ান নং—২১৫৩, দাগ নং—বি.আর.এস—১০৬৫) জবরদখলের চেষ্টা করে আসছে।

মারফত আলী জানান, উক্ত জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলমান থাকায় বর্তমানে মামলাও বিচারাধীন। এরই ধারাবাহিকতায় ০৩ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ৯টার দিকে বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে জোরপূর্বক ওই জমির উপর বাঁশের বেড়া দেওয়ার চেষ্টা করে। তিনি ও তার স্বজনেরা বাধা দিতে গেলে বিবাদীরা লোহার রড, পাইপ, হাশুয়া দা, লাঠিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীরা হুমকি দিয়ে বলে—“এই জমিতে আবার আসবি, তোদের জানে মেরে ফেলব।” এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বৃদ্ধ মারফত আলী বলেন, “আমি ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ করেছি। আমি চাই, প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়, না হলে তারা যেকোনো সময় আমাদের ক্ষতি করতে পারে।”

এ প্রসঙ্গে সাভার মডেল থানার অফিসার ইন-চার্জ বলেন, অভিযোগটি তদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় এলাকাবাসী জানান, জমি সংক্রান্ত এই বিরোধের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।