ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

আজ নতুন দামে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত?

অপরাধ আজকাল
November 3, 2025 3:47 am 👁️ 1,480 বার পড়া হয়েছে
Link Copied!

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরির দাম ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ (রোববার) থেকে সেই নতুন দামে বিক্রি হবে স্বর্ণ।

এর আগে শনিবার (১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানায় জুয়েলারি মালিকদের সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৮০ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৯৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা নির্ধারণ করা ছিল।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।