ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে কালাম হত্যায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা

আব্দুর রাজজাক,
August 11, 2026 6:34 pm 👁️ 1,469 বার পড়া হয়েছে
Link Copied!

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের দুই দিন পর আবুল কালাম (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

নিহতের স্ত্রী মোছা. আলোয়া খাতুন বাদী হয়ে সোমবার (১০ আগস্ট) রাতে আশাশুনি থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ১৬/১৬৭, তারিখ ১০/০৮/২০২৬। মামলায় পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে এশার নামাজ শেষে চা খাওয়ার কথা বলে আগরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোড়ের একটি চায়ের দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আবুল কালাম। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, আগরদাড়ী গ্রামের শফিকুল ইসলাম ওরফে বাবুর নির্মাণাধীন পাকা ঘরের পেছনে একটি মরদেহ পড়ে রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি আবুল কালামের বলে শনাক্ত করেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), আশাশুনি থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো. শামীম আহমদ খান জানান, হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।