ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন অপরাধে ২১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর পুলিশ

অপরাধ আজকাল
October 30, 2025 8:03 am 👁️ 1,642 বার পড়া হয়েছে
Link Copied!

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোকারম হোসাইন রুদ্র (২৫) ২। সাইফুল ইসলাম পাপ্পু (৩০) ৩। সানোয়ার (৩০) ৪। রহমতুল্লাহ (২০) ৫। কাউসার বাঘা ঝন্টু (৩০) ৬। রায়হান (২৫) ৭। রনি শাহাদাত (৩৮) ৮। বাদশা রাজু (২৯) ৯। সজীব (২১) ১০। ইকবাল মেহেদী (২৭) ১১। মনিরুজ্জামান রাকিব (২৫) ১২। মারুফ (২২) ১৩। হোসেন (২৬) ১৪। সাগর (২১) ১৫। সাহিল (২২) ১৬। সোহাগ (২০) ১৭। আরিফুল ইসলাম (১৯) ১৮। আরমান (৩৮) ১৯। সানজু (২৪) ২০। সাজ (২৩) ও ২১। রস্তুম (৩৫)।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।