ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

ভূমি দস্যু দখিনা সিটি সরকারি রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে স্থানীয়দের উচ্ছেদের চেষ্টা এবং প্রশাসন নীরব

অপরাধ আজকাল
April 19, 2026 1:57 am 👁️ 976 বার পড়া হয়েছে
Link Copied!

সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর এলাকায় ‘দখিনা সিটি’ নামে একটি আবাসন প্রকল্পকে ঘিরে সরকারি খাল ভরাট, খালের গতিপথ পরিবর্তন, ভূমি দখল এবং স্থানীয় বাসিন্দাদের ওপর নানা ধরনের হয়রানির গুরুতর অভিযোগ রয়েছে। এতে করে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি খাল ভরাট করে এবং এর স্বাভাবিক প্রবাহ পরিবর্তন করে আবাসন প্রকল্পের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে প্রকল্প সংশ্লিষ্টরা স্থানীয়দের জমি জোরপূর্বক দখল, ভয়ভীতি প্রদর্শন করে কম দামে জমি কিনে নেওয়া এবং বসতভিটার মাটি কেটে প্রকল্পের নিচু জমি ভরাটে ব্যবহার করছে।

ভুক্তভোগী বাসিন্দারা জানান, এসব কর্মকাণ্ডের ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে, গ্রামে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা কেটে ফেলার কারণে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও জরুরি সেবাপ্রার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং ভয়ভীতি প্রদর্শন করেন এলাকা ছাড়ার জন্য স্থানীয় বাসিন্দাদের।

একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন,
“দখিনা সিটির কারণে আমরা অনেক সমস্যার মধ্যে আছি। আমাদের জায়গা-জমি নিয়ে নেওয়া হচ্ছে, চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা গ্রামে থেকেও যেন বন্দি হয়ে গেছি।”

আরেকজন বাসিন্দা বলেন,
“আমরা বহু বছর ধরে এখানে বসবাস করছি। এখন আমাদের বাড়ির মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে বাড়িঘর ঝুঁকির মধ্যে পড়ে গেছে। বাচ্চা-কাচ্চা নিয়ে আমরা খুব অনিশ্চয়তায় আছি।”

স্থানীয়দের আরও অভিযোগ, বসতভিটার মাটি কেটে নেওয়ায় ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক পরিবার ইতোমধ্যে আতঙ্কে  এলাকা ত্যাগ করেছে।

এদিকে সরকারি খাল ভরাট ও এর গতিপথ পরিবর্তনের ফলে এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন এলাকাবাসী। তাদের দাবি, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা বাধাগ্রস্ত হলে আশপাশের বসতবাড়ি ও কৃষিজমি মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনকে অভিহিত করে ও কোন প্রতিকার পায়নি । স্থানীয় লোকজন দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, অবিলম্বে খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনা, দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং কেটে দেওয়া রাস্তা পুনরুদ্ধার করতে হবে।

অভিযোগের বিষয়ে ‘দখিনা সিটি’ প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দখিনা সিটি রাতের আধারে সন্ত্রাসী বাহিনী এনে এই সব কাজ করেন। স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং দুই পক্ষের মধ্যে যে কোন সময় হামলা হতে পারে। স্থানীয়রা  প্রশাসন বিষয়টি অবহির করা হয়েছে । রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায়  উত্তেজনা বিরাজ করেছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।