ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতা গ্রেফতার

অপরাধ আজকাল
October 21, 2025 6:35 am 👁️ 1,987 বার পড়া হয়েছে
Link Copied!

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের চার নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন– আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল জলিল, হবিগঞ্জের মাধবপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান, শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবলীগের সদস্য শওকত আলী ওরফে শওকত ছৈয়াল ও ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আতিকুর রহমান।

ডিবি জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কাফরুল এলাকায় অভিযান চালিয়ে আব্দুল জলিলকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগের অস্ত্র ও মাদক উদ্ধার দল। রাত সাড়ে ৯টার দিকে মগবাজার চৌরাস্তা থেকে ডিবি রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ দল হাবিবুর রহমানকে গ্রেফতার করে।

অপরদিকে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকা থেকে ডিবি ওয়ারী বিভাগের একটি দল রাত ৯টায় শওকত আলী ওরফে শওকত ছৈয়ালকে গ্রেফতার করে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বান্দরবান থেকে আতিকুর রহমানকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।