ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

সাভারের জোরপুলে বিশেষ অভিযান: ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

অপরাধ আজকাল
March 16, 2026 12:33 pm 👁️ 1,717 বার পড়া হয়েছে
Link Copied!

গোলাম সারওয়ার সজল :

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) পুলিশের বিশেষ অভিযানে সাভার মডেল থানাধীন জোরপুল বাসস্ট্যান্ড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি করার সরঞ্জামাদিসহ ৪ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ) ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর)–এর অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— মিলন হোসেন (৪৮), মনির হোসেন (৪৬), রাশেদুজ্জামান মুন্না (৩৪) এবং হযরুল ইসলাম রানা (৪২)। তাদের মধ্যে কয়েকজন সাভারের তেতুঁলঝোড়া ও আশুলিয়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানা গেছে।

অভিযানকালে তাদের কাছ থেকে ২টি ধারালো চাপাতি ও ২টি ধারালো ছুরি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশের পিসিপিআর যাচাইয়ে দেখা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।